ঢাকাWednesday , 25 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে নারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 25 August 2021, 22:16

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে ছকিনা খাতুন (৫০) নামে এক নারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। তিনি উপজেলার মৌতলা ইউনিয়নের মোড়ল পাড়া গ্রামের মৃত কোরবান মোড়লের স্ত্রী।
বুধবার (২৫ আগস্ট) ভোর ৫ টার দিকে গৃহবধূর বাড়ির পাশের নিম গাছ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতের বড় ছেলে রফিকুল ইসলাম মোড়ল জানান, বুধবার ভোরে পড়শীদের চিৎকারে তার ঘুম ভেঙে যায়। বাহির হয়ে দেখেন তার মায়ের দেহ নিম গাছের সাথে ঝুলছে। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় তার মায়ের নিথর দেহ মাটিতে নামানো হয়।
তিনি আরও জানান, প্রায় দেড় বছর যাবত তার মা মানসিক ভারসাম্যহীন ছিলেন। এর আগে কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছে বলে জানান তিনি। স্থানীয় ইউপি সদস্য মশিউর রহমান পলাশ জানান, স্থানীয় শওকত হোসেনসহ ৪-৫ জন জেলে নিম গাছের সাথে ঝুলন্ত অবস্থায় ওই নারীকে দেখতে পায়।

ওই সময় তাদের চিৎকারে শুনে আশপাশের লোকজন ছুটে এসে ছকিনার মরদেহ মাটিতে নামান। কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক মনির তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ছকিনা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার সুরোতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *