ঢাকাWednesday , 25 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দ্যা পোল পৌর হাইস্কুলে রেইন ওয়াটার হারভেস্টিং প্লান্ট উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 25 August 2021, 21:47

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা পৌরসভার ৪ নং ওয়ার্ডে দ্যা পোল পৌর হাইস্কুলে রেইন ওয়াটার হারভেস্টিং প্লান্টের উদ্বোধন করা হয়েছে। ওয়াস এসডিজি প্রকল্প’র আওয়াতায় হোপ ফর দি পুওরেস্ট (এইচপি)’র আয়োজনে বুধবার (২৫ আগস্ট) সকালে এ প্লান্টের উদ্বোধন করা হয়। স্কুলের প্রধান শিক্ষক অনামি কৃষ্ণ মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্লান্টের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র মোঃ তাজকিন আহমেদ চিশতি। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর অনিমা মন্ডল, পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, আশা’র জেলা ব্যবস্থাপক মোঃ আশরাফুল ইসলাম। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন এইচপি আশা’র টাউন কোঅর্ডিনেটর মৃনাল কুমার সরকার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম খান, নন্দিতা রানী দত্ত। এ সময় স্কুলের অন্যান্য শিক্ষক কর্মচারীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিথ ছিলেন।

বেটার লাইভ ইনিশিয়েটিভ প্রকল্পের অধীনে রেইন ফাউন্ডেশনের কারিগরী সহযোগিতা এবং আশা ও সিমাভী’র আর্থিক সহযোগিতায় এইচপি আশা কর্তৃক বাস্তবায়িত এ রেইন ওয়াটার হারভেস্টিং প্লান্টের বিষয়ে বক্তারা বলেন, রেইন ওয়াটার হারভেস্টিং প্লান্ট আমাদের জন্য খুবই ভাল একটি উদ্যোগ এবং এর পানি ছাত্রছাত্রীসহ শিক্ষক কর্মচারীরা পান করতে পারবেন। এছাড়া বৃষ্টির সময় আশপাশের অন্যরা ও এখান থেকে পানি সংগ্রহ করে পান করতে পারবেন। এই প্লান্টের মাধম্যে আশপাশে যারা সুপেয় পানি থেকে বঞ্চিত তাদের জন্য সুপেয় পানি প্রাপ্তি সহজ হবে। সাতক্ষীরা পৌরসভায় সুপেয় পানির ঘাটতি আছে এবং এ ধরনের উদ্যোগ এই ঘাটতি পূরণে অবদান রাখবে বলে বক্তারা মনে করেন।

উল্লেখ্য, এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরী এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করবে যেটি বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে বলে প্রকল্প কর্মকর্তারা মনে করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *