ঢাকাMonday , 1 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে সরকারি কর্মকর্তাদের সাথে উপজেলা চেয়ারম্যানের মতবিনিময়

admin ঢাকা
আপডেট: 1 October 2018, 21:41

সমীর রায়, আশশুনি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আশাশুনিতে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম।
সোমবার (১ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্র্মকর্তা ডা. অরুণ ব্যানার্জী, কৃষি কর্মকর্তা শামিউর রহমান, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, সমাজসেবা কর্মকর্তা আনছারুল আজাদ, শিক্ষা কর্মকর্তা সামছুন্নাহার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাকী বিল্লাহ, ইউপি চেয়ারম্যান স,ম সেলিম রেজা মিলন, প্রভাষক ম. মোনায়েম হোসেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, যুবনেতা এমএম সাহেব আলী প্রমুখ।
এসময় উপজেলা চেয়ারম্যান বলেন, বর্তমান সরকার আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। এটা আপনাদের আন্তরিকভাবে কাজ করার প্রতিফলন। শেখ হাসিনা উন্নয়নের নেত্রী। বাংলার মানুষের উন্নয়নের প্রতিদান হিসাবে আমরা তার জন্য নৌকা প্রতীকে ভোট দাবি করছি। আপনারা সততা নিষ্ঠার সাথে কাজ করবেন। সরকারের উন্নয়নমূলক কর্মকা- ব্যাহত করতে কেউ যেন সরকারি কার্ড বিক্রি না করতে পারে, প্রকল্পের কাজ না করে ভয়ভীতি দেখিয়ে কেউ যেন বিল উত্তোলন করতে না পারে সেদিকে খেয়াল জন্য তিনি কর্মকর্তাদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *