দেবহাটা প্রেসক্লাবের নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা প্রেসক্লাবের নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সোনার বাংলা ব্লাড ফাউন্ডেশনের সদস্যরা। গতকাল শনিবার সন্ধ্যায় এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন শুভেচ্ছা গ্রহণ করেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, কার্যনির্বাহী সদস্য এম,এ মানুম সহ কর্মরত সাংবাদিকরা।
এসময় সোনার বাংলা ব্লাড ফাউন্ডেশনের সভাপতি হামিদুল ইসলাম, অর্থ সম্পাদক রাকেশ সরদার, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম, সদস্য আব্দুল হালিম প্রমুখ। উল্লেখ্য যে, স্বেচ্ছাসেবী সংগঠন সোনার বাংলা ব্লাড ফাউন্ডেশন বিনামূল্যে রক্তদান, অসহায় মানুষের চিকিৎসা সহায়তা, বৃক্ষরোপন কর্মসূচি সহ নানা প্রকার সেবামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছেন।

Leave a Reply