ঢাকাSunday , 22 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বুধহাটায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 22 August 2021, 21:58

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির বুধহাটায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (২২ আগস্ট) সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদ চত্বরে এলাকার মানুষের মাঝে এ সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এনজিও ন্যাজারিন মিশনের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে জন সচেতনতা সৃষ্টি ও স্বাস্থ্য বিধি মানার অভ্যাস গড়ে তুলতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করে। বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর প্যাকেজ বিতরণ উদ্বোধন করেন। এলাকার ৩৭৫ জনকে সাবান, মাস্ক ও বিলিচিং পাউডার প্রদান করা হয়। এসময় ইউপি সদস্য রেজওয়ান আলি, ইউপি সদস্য লিয়াকত আলিসহ ন্যাজারিন মিশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *