ঢাকাSunday , 22 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মুন্সীগঞ্জে মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১,আহত ৩

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 22 August 2021, 21:50

জি এম মাছুম বিল্লাহ: মুন্সীগঞ্জ থেকে বংশীপুর রাস্তায় ২টি মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। (রবিবার) সন্ধ্যায় ৭টায় মুন্সীগঞ্জ শেখবাড়ির মোড়ের পার্শ্বে ইউ পি সদস্য গাজী গোলাম মোস্তফার সামনে ২ টা মটর সাইকেলর সংঘর্ষে ঘটে। এসময় মটর সাইকেল চালক বুড়িগোয়ালীনি ইউনিয়নের দূর্গাবাটি গ্রামের হরিপদ মন্ডল (৩২) কে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় গ্যারেজ বাজারের পাশে নিহত হয়।

আহতরা হলেন ঈশ্বরীপুর গ্রামের কাশেম গাইনের ছেলে বাবু (২৫),কয়রা উপজেলার প্রশান্ত মন্ডল (৩৮) গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ আর জি নার্সিংহোম নিয়ে গিলে। অবস্থার অবনতি দেখে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৯ টা) এক জনের নাম ঠিকানা পাওয়া যায়নি। ঘটনার বিষয় শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহেদ মোর্শেদ বলেন, শুনেছি দুর্ঘটনা ঘটছে পুলিশ পাঠিয়েছি এখনো পুরা তথ্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *