ঢাকাSunday , 22 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে পত্রিকা পরিবেশকদের কমিটি গঠন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 22 August 2021, 21:34

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা পত্রিকা পরিবেশকদের কমিটি গঠন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় এ উপলক্ষে প্রেসক্লাবের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র পত্রিকা পরিবেশক রবিউল ইসলামের সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, সাংবাদিক মাসুদ পারভেজ ক্যাপ্টেন প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে আগামি ১ বছরের জন্য সিনিয়র পত্রিকা পরিবেশক মোহাম্মদ রবিউল ইসলামকে সভাপতি ও মেহেদী হাসান আয়ূবকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি ভগীরথ ঘোষ ও আজগার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নূর আযম, সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান ও কোষাধক্ষ্য আশিক হোসেন।
খুব দ্রæত ৭ সদস্য বিশিষ্ট এই কমিটির নেতৃবৃন্দ সভা করে পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে বলে সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *