ঢাকাSaturday , 21 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বুধহাটায় বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 21 August 2021, 22:35

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর গ্রামে রাতের আঁধারে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
থানায় দাখিলকৃত অভিযোগ সূত্রে ও বাদী শ্বেতপুর গ্রামের মৃত করিম সরদারের পুত্র মোহাম্মদ আলী সরদার জানান, শ্বেতপুর মৌজায় ১ নং খাস খতিয়ানে ৪৯৬ দাগে ২৪ শতক জমির মধ্যে তিনি ও তার স্ত্রী ৯৯ বছরের স্থায়ী বন্দোবস্ত পেয়েছেন। জমিতে তিনি ঘর বেধে দীর্ঘ ১২/১৪ বছর ভোগদখল ও বসবাস করে আসছেন। জমি পূর্ব পাশে আনার ও পশ্চিম পাশে সুখজান বাকি ১১ শতক জমি ডিসিআর না পেয়েও ভোগদখলে আছেন। তার ঘরের দক্ষিণ পাশে ৪ কাঠা জমিতে তার পুকুর রয়েছে। পুকুরে বিভিন্ন প্রজাতির সাদা মাছ চাষ করেন তিনি।
শুক্রবার (২০ আগস্ট) সন্ধ্যা অনুমান ৬ টার দিকে বিবাদীদেরকে ঘোরাফেরা করতে দেখেন তার স্ত্রী মালেকা খাতুন। এদিন রাত্র ৮ টার দিকে পুকুরের মাছ মরে ভাসতে দেখে তারা। রাত্র ১০ টার দিকে মোহাম্মদ আলি বাড়িতে ফিরে ঘটনা জানতে পেরে পুকুরে গিয়ে দেখেন মাছ ভাসছে। দুর্গন্ধ ছড়াচ্ছে। এ ব্যাপারে মোহাম্মদ আলি বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *