ঢাকাSaturday , 21 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গাবুরায় ফ্রি মেডিকেল ক্যাম্প

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 21 August 2021, 22:08

আল-হুদা মালী, গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি: গাবুরায় এমবিবিএস বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সারাদিন ব্যাপী এই মেডিকেল ক্যাম্পে শতাধিক নারী,পুরুষ ও শিশু জঠিল কঠিন রোগী ফ্রি ব্যবস্থাপত্র, বøাড গ্রæপ টেস্ট,বøাড প্রেসার ও বøাড সুগার পরীক্ষার সুযোগ পেয়েছে।

গাবুরায় কর্মরত বেসরকারী সেবা সংস্থা ব্রতী শনিবার (২১ আগস্ট) সকাল ১০ টা থেকে গাবুরার ৯ নং সোরা দৃষ্টিনন্দন ও হরিসখালী খেয়াঘাটে এ ক্যাম্প করেন। গাবুরা রক্তদান সংস্থার সেচ্ছাসেবকরা এ ক্যাম্প আয়োজন ব্যবস্থাপনা ও রোগীদের শারীরিক পরীক্ষায় সহযোগীতা করেন। ডাক্তার হিসাবে উপস্থিত ছিলেন, হাড়,বাত,নার্ভ শিরার ও মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মাখদুম জাহান রানা (সহকারী মেডিকেল অফিসার খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল খুলনা),শারিরীক পরীক্ষা প্রতিবেদনে ডিপ্লোমা ও মেডিকেল নার্স ববিতা পারভিন ব্রতী,গাবুরা রক্তদান সংস্থার প্রতিনিধি আশিকুর রহমান, রবিউল ইসলাম, গণগবেষক সেচ্ছাসেবক ও ব্রতীর স্টাফগণ।

১০২ জন রোগী ফ্রি চিকিৎসা সেবা নেন তার মধ্যে ফ্রি ঔষধ পান ৫৪ জন দুস্থ্য রোগী, বøাড টেস্ট করেন ৪১ জন, ডায়বেটিস পরীক্ষা করেন ২৯ জন।
আগামী ২২,২৪,২৬,২৮ ও ৩০ তারিখে ব্রতী নর্থ আমেরিকান বাংলাদেশি ইসলামিক কামউনিটি (নাবিক)” এর সহযোগীতায় ৩ বছর মেয়াদি প্রকল্পে এমবিবিএস ও গাইনী ডাক্তার দ্বারা আরো ৪টি ভাসমান মেডিকেল ক্যাম্প করবে গাবুরায়। প্রতি মাসে চলমান এ সকল স্বাস্থ্যসেবা ক্যাম্পে গাবুরার বিভিন্ন সেচ্ছাসেবি সংগঠন ও গাবুরা রক্তদান সংস্থা সার্বিক ব্যাবস্থাপনা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *