ঢাকাSunday , 30 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ্বাস সুদেব কুমারের বিদায় অনুষ্ঠান

admin ঢাকা
আপডেট: 30 September 2018, 23:12

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ্বাস সুদেব কুমারের বিদায় অনুষ্ঠান রোববার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টায় অনুষ্ঠিত হয়েছে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর এসএম আফজাল হোসেনের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক গাউছার রেজার পরিচালনায় বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মো. লিয়াকত পারভেজ, কলেজের শিক্ষক পর্ষদের ভারপ্রাপ্ত সম্পাদক মো. জিয়াউর রহমান, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক জিএস মকসুমুল হাকিম, অধ্যক্ষ প্রফেসর বিশ্বাস সুদেব কুমারের পত্মী ভারতেশ^রী বিশ্বাস ও প্রফেসর আমানউল্লাহ আল হাদী প্রমুখ। বিদায় অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন বাংলা বিভাগের সহকারি অধ্যাপক মোসলেহুল আলম। এসময় সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *