ঢাকাSunday , 30 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঘোনা রহমানিয়া দাখিল মাদরাসায় চারতলা একাডেমিক ভবনের ভিত্তি স্থাপন

admin ঢাকা
আপডেট: 30 September 2018, 23:08

আলমগীর কবীর, ঘোনা: সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা রহমানিয়া দাখিল মাদরাসায় চারতলা ভিত বিশিষ্ট চারতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
রবিবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৫টায় ঘোনা রহমানিয়া দাখিল মাদরাসা প্রাঙ্গণে নির্বাচিত বেসরকারি মাদরাসা সমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় এ ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
মাদরাসা ম্যানেজিং কমিটির সভাপতি এএইচএম আব্দুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোনা রহমানিয়া দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা এএসএম ওবায়দুল্লাহ, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর সাতক্ষীরা’র সহকারী প্রকৌশলী মো. তানভীর ইসলাম, জেলা আ’লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক রোখসানা পারভীন, ঘোনা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান, জমেঈয়েত আহলে হাদিস মুদ্দাসেরিন আলতাফ হোসেন ঘোনা রহমানিয়া দাখিল মাদরাসার সুপার মনিরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সীমান্ত আদর্শ কলেজের প্রফেসর আমিনুর রহমান, ঘোনা হাইস্কুলের প্রধান শিক্ষক হাসানুর রহমান, ইউপি সদস্য আবুল বাসার, সাঈদ মনোয়ার, আব্দুল করিম প্রমুখ। শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে ২ কোটি ৭৫ লক্ষ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চার তলা ভীতবিশিষ্ট ভবনটি নির্মাণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *