ঢাকাThursday , 19 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 19 August 2021, 22:15

বতর্মান সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ এবং দেশকে রক্ষা করার সক্ষমতা হারিয়ে ফেলেছে। দেশ এখন উপনিবেশিতদের হাতে চলে গেছে। জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস। সেই জনগণকে বাদ দিয়ে সরকার আইনশৃংখলা বাহিনী ও প্রশাসনের উপর নির্ভর করে দেশ পরিচালনা করছে।

এদের উপর নির্ভর করে দেশকে একটি তোলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে সরকার। বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল ১১ টায় শহরের আমতলা মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও খাদ্য বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে সাতক্ষীরা জেলা বিএনপির আহŸায়ক এড. সৈয়দ ইফতেখার আলী এই কথা বলেন।

তিনি বলেন, দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করতেন। কারণ বেগম জিয়া দেশের মানুষের কথা চিন্তা করতেন। তাঁর স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক। সেই কষ্টার্জিত স্বাধীনতা রক্ষায় বেগম জিয়া আপোশহীন ভাবে দেশ পরিচালনা করেছেন। এখনো আপোশহীন ভাবেই রয়েছেন। তাঁকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে রাখলেও সরকারের পাতানো ফাঁদে এবং প্রলোভনে সায় না দিয়ে কারাগারে আছেন।

গণতন্ত্রের মাতা বেগম জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুণরুদ্ধারে আগামীতে স্বেচ্চাসেবকদল অগ্রণী ভূমিকা রাখবে বলে তিনি কক্তৃতায় তিনি উল্লেখ করেন। সেইসাথে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বেগম খালেদার জিয়ার মুক্তির আন্দোলনে রাজপথে থাকার আহŸান জানান ইফতেখার আলী।

র‌্যালি, আলোচনা সভা ও খাদ্য বিতরণ কর্মসূচীতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক আব্দুর রউফ, হাবিবুর রহমান হবি প্রমুখ।

এছাড়াও সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এর সঞ্চালনায় সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি গোলাম সরদার, আঃ মুজিদ, নিজামউদ্দিন, সিদ্দিক, নুরুজ্জামান, আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান হাবলু, আসলাম পারভেজ শাহীন, জাকির হোসেন আখিল, সেলিম আহমেদ, সোহেল, সাইফুল, আমিনুর, সাইফুর রহমান, মনিরুল ইসলাম, আবুল কাশেম ভুট্টো, প্রচার সম্পাদক শেখ আজিজুর রহমান (সেলিম), দপ্তর সম্পাদক আঃ তরিকুল ইসলাম (শামীম), সদস্য রাজীবসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। (সংবাদ বিজ্ঞপ্তি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *