ঢাকাSunday , 30 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়া উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্মেলন

admin ঢাকা
আপডেট: 30 September 2018, 23:10

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য ও সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি বলেছেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সামাজিক ন্যায্যতা ও সমতা প্রতিষ্ঠার লড়াইকে বেগবান করতে হবে। দেশবিরোধী অপশক্তিকে যে কোনো মূল্যে রুখে দিতে হবে। রোববার বিকেলে কলারোয়া জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির উপজেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সামাজিক ন্যায্যতা-সমতা প্রতিষ্ঠাসহ মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক জনগণতান্ত্রিক আধুনিক বাংলাদেশ গড়ে তোলার দাবিতে আয়োজিত উদ্বোধন করেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মুস্তফা লুৎফুল্লাহ এমপি ও সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়লসহ সম্পাদকম-লীর সদস্যবৃন্দ। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদকম-লীর সদস্য অধ্যাপক সাবীর হোসেন, সম্পাদকম-লীর সদস্য অ্যাড. ফাহিমুল হক কিসলু। সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রউফ। সম্মেলন সঞ্চালনা করেন জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদকম-লীর সদস্য ময়নুল হাসান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু, পৌর ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক আবুল খায়ের, সম্পাদক অধ্যাপক শেখ জাভিদ হাসান, ওয়ার্কার্স পার্টির সন্তোষ কুমার পাল প্রমুখ।
বিকেলে এ উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালি কলারোয়া পৌর শহর প্রদক্ষিণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *