আশাশুনির বিভিন্ন মন্দিরে এমপি’র অনুদান বিতরণ
আশাশুনি প্রতিনিধি : আশাশুনি সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সকল মন্দিরে সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আফম রুহুল হক এমপি’র অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ আগস্ট) বিকালে বলাবাড়িয়া আমজাদ আলি মাধ্যমিক বিদ্যালয়ে এ অর্থ বিতরণ করা হয়। সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আফম রুহুল হক এমপি মোবাইল কনফারেন্সের মাধ্যমে অর্থ বিতরণ উদ্বোধন করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সানার সভাপতিত্বে স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা শ্রমিকলীগ সভাপতি ঢালী মোঃ সামছুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোল্যা রফিকুল ইসলাম, প্রভাষক দীপঙ্কর বাছাড় দীপু, প্রদর্শক নুরুল হুদা, বরুন কুমার দাশ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিত কুমার বৈদ্য, মৌমাছি এনজিওর নির্বাহী পরিচালক শুশান্ত মল্লিক, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ সভাপতি মুর্শিদ আলম ঢালী, আজাদুল ইসলাম, ইউপি সদস্য উদয় কান্তি বাছাড়সহ ওয়ার্ডের সকল মন্দিরের মন্দির কমিটির সভাপতি/সম্পাদক উপস্থিত ছিলেন।

Leave a Reply