আশাশুনিতে করোনায় পিতা-পুত্রের ইন্তেকাল
আশাশুনি প্রতিনিধি: আশাশুনির শোভনালী ইউনিয়নে মাত্র ৪দিনের ব্যবধানে পিতা-পুত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ মর্মান্তিক ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
শোভনালী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সরাপপুর গ্রামের মেম্বার আলমগীর হোসেনের ভাই আব্দুল মামুদ সরদার করোনা আক্রান্ত হয়ে গত শনিবার মৃত্যুবরণ করেন।
মঙ্গলবার (১৭ আগস্ট) তারই একমাত্র পুত্র এসলাহ উদ্দিন রিনু করোনা আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। বুধবার সকাল ১০ টায় এসলাহ উদ্দিন রিনুর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি মর্মান্তিক এ মুত্যুর খবর শুনে টেলিফোনে পরিবারের সঙ্গে কথা বলেন এবং তাদের রুহের মাগফেরাত কামনা করেন।

Leave a Reply