ঢাকাMonday , 16 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জ রাজস্ব অফিস গণপাঠাগারে জাতীয় শোক দিবস পালিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 16 August 2021, 23:18

নিজস্ব প্রতিনিধি : স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (১৬ আগস্ট) বিকেলে কালিগঞ্জ রাজস্ব অফিস গণপাঠাগারের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।

পাঠাগারের সহ-সভাপতি সাহিত্যিক গাজী আজিজুর রহমানের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় বক্তব্য রাখেন অ্যাড. জাফরুল্লাহ ইব্রাহিম, সাংবাদিক আশেক মেহেদী, শেখ শাওন আহমেদ সোহাগ, মাসুদ খান প্রমুখ। কর্মসূচিতে জাতির পিতাকে নিয়ে গান পরিবেশন করেন কন্ঠ শিল্পী নিবিড় মেহেদী, কবিতা আবৃত্তি করেন শারমিন আহমেদ এশা। সমগ্র অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিলেন বিভাস চন্দ্র মন্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *