ঢাকাMonday , 16 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এমপি রবির পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 16 August 2021, 22:49

নিজস্ব প্রতিনিধি : স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

রবিবার (১৫ আগস্ট) শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় বীর মুক্তিযোদ্ধা এমপি রবি বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং মহান আল্লাহর দরবারে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট, ২১ আগস্ট, জাতীয় চারনেতাসহ মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

পরে এমপি রবি বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে মহান স্বাধীনতার ইতিহাস সম্বলিত ছবি ঘুরে ঘুরে দেখেন। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে নিরাপদ সামাজিক দূরত্ব নিশ্চিতপূর্বক স্বাস্থ্যবিধি অনুসরণ করে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করা হয়। এসময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *