ঢাকাMonday , 16 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা পরিষদের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 16 August 2021, 22:45

নিজস্ব প্রতিনিধি : বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়েছে। রবিবার (১৫ আগস্ট) সকাল ৯টায় সাতক্ষীরা জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আ.হ.ম তারেক উদ্দিন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান মিজান, ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, জেলা পরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আল-ফেরদাউস আলফা, অ্যাড. শাহনওয়াজ পারভীন মিলি, মাহফুজা সুলতানা রুবি, মতিউর রহমান, ওবায়দুর রহমান লাল্টু, মনিরুল ইসলাম, ডালিম ঘরামী, আসাদুজ্জামান সেলিম, মুকুল, মহিতুর রহমান, কাজী নজরুল ইসলাম হিল্লোল, মনিরুল ইসলাম, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আসিফ এহসান, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমান প্রমুখ। পরে জেলা পরিষদের সভা কক্ষে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে নিরাপদ সামাজিক দূরত্ব নিশ্চিতপূর্বক স্বাস্থ্যবিধি অনুসরণ করে সাতক্ষীরা জেলা পরিষদের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। ১৫-ই আগস্ট উপলক্ষে মহামারি করোনাকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে জেলার ৩ হাজার ২শ’ অসহায় পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *