ঢাকাSunday , 30 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় দমদম হাইস্কুলের ভবন উদ্বোধন : শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: মুস্তফা লুৎফুল্লাহ

admin ঢাকা
আপডেট: 30 September 2018, 22:58

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন, ‘শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। তাদের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তুলতে হবে।’
রোববার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কলারোয়া উপজেলার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের সম্প্রসারিত অংশের ভিত্তিপ্রস্তর ও ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এমপি লুৎফুল্লাহ এসময় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে ১৪ দলীয় মহাজোটকে ভোট দেওয়ার আহবান জানান।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, জেলা পরিষদ সদস্য শেখ আমজাদ হোসেন প্রমুখ।
সভায় আরও উপস্থিত ছিলেন, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, হেলাতলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিজুল ইসলাম প্রমুখ। সভা পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম ও সাংবাদিক শামসুর রহমান লালটু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *