ঢাকাSaturday , 14 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে জেলা পরিষদের পুকুর অবৈধ ইজারা প্রদান করায় মানববন্ধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 14 August 2021, 22:32

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে জেলা পরিষদের পুকুর অবৈধভাবে চেয়ারম্যান কর্তৃক লিস দেওয়ার অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০ টার দিকে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের রায়পুর মোড়ে এ কর্মসূচি পালিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরীম আলী মুন্সির সভাপতিত্বে ও স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রায়হানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য আব্দুল্ল্যাহ মোড়ল, সমাজসেবক সিরাজুল ইসলাম, আমিনুর রহমান, মুজিবুর রহমান, জাকির হোসেন প্রমুখ।
কর্মসূচিতে বক্তারা বলেন, কালিগঞ্জের রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জেলা পরিষদের মাখাল নামে দুই বিঘা জমির উপর একটি পুকুর রয়েছে।
স্থানীয় গ্রাম বাসি থেকে শুরু করে স্কুলের শিক্ষার্থীরা এই পুকুরের পানি ব্যবহার করে আসছিলো।

তবে অতি দু:খের বিষয় ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান গাইন অবৈধভাবে সম্প্রতি জেলা পরিষদের এই পুকুরটি ৩ বছরের জন্য ৩০ হাজার টাকায় লিস প্রদান করেছে। স্থানীয় ইউসুপ মাস্টারের ছেলে মামুন মল্লিক, আনছার আলীর ছেলে কামরুল ইসলাম ও ৯ নম্বর ওয়ার্ডের মেম্বর শওকাত হালদার পুকুরটি লিস নিয়ে পানিতে মাছের খাদ্য ব্যবহার করায় পানি ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। এমতাবস্থায় জনস্বার্থে পুকুরটি অতি দ্রæত সকলের জন্য উন্মুক্তের দাবি জানিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *