ঢাকাSaturday , 14 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শেখ স্পোর্টিং ক্লাব ও কাজী স্পোর্টিং ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত


August 14, 2021 10:07 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেখ স্পোর্টিং ক্লাব বনাম কাজী স্পোর্টিং ক্লাবের মধ্যকার জাকজমকপূর্ণ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল পৌরসভার ৪নং ওয়ার্ডের সুলতানপুর শেখ পাড়া মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। শেখ স্পোর্টিং ক্লাব বনাম কাজী স্পোর্টিং ক্লাবের মধ্যকার জাকজমকপূর্ণ প্রীতি ফুটবল ম্যাচে ৮-৬ গোলে কাজী স্পোর্টিং ক্লাবকে হারিয়ে শেখ স্পোর্টিং ক্লাব জয়লাভ করে।

খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় শেখ স্পোর্টিং ক্লাবের ১০ নং জার্সি পরিহিত খেলোয়াড় শেখ মুস্তাফিজুর রহমান রেহান। শেখ স্পোর্টিং ক্লাব বনাম কাজী স্পোর্টিং ক্লাবের মধ্যকার জাকজমকপূর্ণ প্রীতি ফুটবল ম্যাচের খেলায় অতিথি হিসেবে বিজয়ী চ্যাম্পিয়ন দল রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন শেখ স্পোর্টিং ক্লাবের পরিচালক প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু ও কাজী স্পোর্টিং ক্লাবের পরিচালক কাজী আঃ মহিদ। খেলার রেফারির দায়িত্ব পালন করেন বনি। এসময় মাঠের কানায় কানায় দর্শক খেলা উপভোগ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।