ঢাকাFriday , 13 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে তিন মাদকসেবীর জেল

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 13 August 2021, 22:47

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে তিন মাদকসেবীকে ৩ মাসের বিনা শ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। তারা হলেন উপজেলার মৌতলা ইউনিয়নের কাজীপাড়া গ্রামের মৃত আব্দুল ওহাব’র ছেলে বিল্লাল হোসেন (৫৮), জেলাপাড়া গ্রামের মৃত সুদীপ মন্ডলের ছেলে অরুণ জেলে (২৮) ও মথুরেশপুর ইউনিয়নের নিজদেবপুর গ্রামের মৃত আব্দুল গাজীর ছেলে আব্দুল মালেক (৪০)।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে থানার সহকারী উপ-পরিদর্শক ইব্রাহিম হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা মৌতলা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

ওই সময়ে গাঁজা সেবনরত অবস্থায় বিল্লাল, মালেক ও অরুনকে আটক করা হয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ৩ সেবনকারীকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। আসামিদেরকে শুক্রবার (১৩ আগস্ট) সকালে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *