ঢাকাFriday , 13 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 13 August 2021, 22:38

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির বড়দলে জমির দখল নিয়ে দ্ব›েদ্ব প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত হয়েছে। গুরুতর আহত বিমল কৃষ্ণ মন্ডলকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে ৪ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
বুড়িয়া গ্রামের বিমল কৃষ্ণ মন্ডলের স্ত্রী পূর্ণিমা মন্ডল বাদী হয়ে দাখিলকৃত এজাহার সূত্রে জানা গেছে, বুড়িয়া মৌজায় তাদের ক্রয়কৃত ভোগদখলীয় ১৭ শতক জমি রয়েছে। একই গ্রামের সুকেন্দু মন্ডলের পুত্র অনুপম, মৃত মানিক মন্ডলের পুত্র সুকেন্দু, কানাই লাল মন্ডলের পুত্র প্রসেনজিৎ ও উজ্জল দিং তাদের দখলীয় জমি জবর দখলের জন্য দীর্ঘদিন ষড়যন্ত্র করে আসছিলেন।

১০ আগস্ট সকাল ৮ টার দিকে তারা অজ্ঞাতনামাদের বাঁশের লাটি, লোহার রড, কোদালসহ বিভিন্ন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জমিতে অনাধিকার প্রবেশ করে ধান চাষ কাজ করতে ছিল। বিমল কৃষ্ণ মন্ডল বাধা দিলে তাকে মারপিট করে রক্তজমাট বাধা জখম করে। হত্যার উদ্দেশ্যে কোদাল দিয়ে মাথায় আঘাত করলে চোয়ালে লেগে হাড়কাটা জখম দু’টি দাঁত নড়ে যায়। গলায় গামছা পেচিয়ে শ্বাস রোধ করে হত্যার চেষ্টা করা হয়। পূর্ণিমা মন্ডল ঠেকাতে গেলে তাকেও মারপিট, শ্লীলতাহানি ও বেআব্রæ করে স্বর্ণের চেইন ও নাকফুল ছিনিয়ে নেওয়া হয়।

যার মূল্য ৭১২০০ টাকা। স্বাক্ষীরা এগিয়ে গেলে স্বামী-স্ত্রীকে জীবন নাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে চলে যায়।
উল্লেখ্য ইতিপূর্বে ২১ জুন তাদের ষড়যন্ত্রের শিকার বাদী পক্ষ বড়দল ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে অভিযোগ করলে উভয় পক্ষের কাগজপত্র দেখে রেকর্ড হওয়া ৮ শতক জমি বের করে দিতে সিদ্ধান্ত দেওয়া হলেও প্রতিপক্ষ অমান্য করেছিল। এ ব্যাপারে বাদী পূর্ণিমা মন্ডল আইন প্রয়োগকারী সংস্থাসহ সকলের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *