কাদাকাটিতে মহা শ্মশানের ভিত্তিপ্রস্তর স্থাপন
আশাশুনি প্রতিনিধি: আশাশুনির কাদাকাটি ইউনিয়নে পঞ্চপল্লী মহা শ্মশান পাকাকরণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (১৩ আগস্ট) বেলা ১১টায় মোকামখালি ¯øুইস গেট সংলগ্ন মিত্র তেঁতুলিয়ায় এ শ্মশানের পাকাকরণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। কাদাকাটি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দিপংকর কুমার সরকার দ্বীপ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভিত্তি প্রস্তর কাজের উদ্বোধন করেন।
এসময় পঞ্চপল্লী মহা শ্মশানের উপদেষ্টা রবীন্দ্রনাথ সরকার, সুশান্ত মিত্র বাপন, ভগিরাথ অধিকারী ও নিমাই কৃষ্ণ সরকার, সভাপতি কান্তিলাল বিশ্বাস, সাধারণ সম্পাদক সাধন ব্যানার্জী, কোষাধ্যক্ষ রাহুল মিত্র রনি, সমাজসেবক আশুতোষ ঢালী, সন্তোষ বিশ্বাস, শিবপদ ঢালী, বিজন সরকার, বিশ্বনাথ মন্ডল, সহাদেব সরদার, সুভাষ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply