ঢাকাSunday , 30 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তারালীতে সরকারের উন্নয়নের ভিডিও চিত্র প্রদর্শন

admin ঢাকা
আপডেট: 30 September 2018, 22:53

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের তারালী ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়নের ভিডিও চিত্র প্রদর্শন করা হয়েছে।
রোববার (৩০ সেপ্টেম্বর) বিকেলে তারালী ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে এবং সাধারণ সম্পাদক রাকিব আদনান এর সার্বিক ব্যবস্থাপনায় তারালী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এই ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহিদুজ্জামান তুহিন, তারালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সরদার আশরাফুল ইসলাম, তারালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ কুমার ঘোষ, ছাত্রলীগ নেতা সাজু বেলাল, মহিউদ্দিন আহমেদ, হাসানুজ্জামান, সাকিব হাসান প্রমুখ।
ভিডিও চিত্রের মাধ্যমে শেখ হাসিনা সরকারের দশ বছরের বিভিন্ন উন্নয়ন, পদ্মা সেতু, সাতক্ষীরা মেডিকেল কলেজ, একটি বাড়ি একটি খামার, শিক্ষা খাতের বিভিন্ন উন্নয়ন, স্বাস্থ্য খাতের বিভিন্ন উন্নয়ন, বিদ্যুৎ খাতে ব্যাপক উন্নয়ন চিত্র তুলে ধরা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *