আশাশুনিতে ২০২১ যুব দিবস উপলক্ষে ভার্চুয়াল মতবিনিময় সভা
আহসান উল্লাহ বাবলু, আশাশুনি : “দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” আর নয় পেছনে পড়ে থাকা। তরুণ ও যুবসমাজকে এগিয়ে এসে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা। এই প্রতিপাদ্যকে সমানে রেখে আশাশুনিতে জাতীয় যুব দিবস ২০২১ উপলক্ষে ভার্চুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১২টায় সচেতনতা মূলক ভার্চুয়াল মতবিনিময় সভায় উপজেলা যুব উন্নয়ন অফিসার আজিজুল ইসলামের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুসেইন খাঁনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, উপজেলা কৃষি অফিসার রাজিবুল হাসান, আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও যশোর থেকে প্রকাশিত দৈনিক স্পন্দন পত্রিকার আশাশুনি প্রতিনিধি বি এম আলাউদ্দীন, সুন্দরবন ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন, মৌমাছি এনজিওর নির্বাহী পরিচালক সুশান্তত মল্লিক, অ্যাডোলেসেন্ট টিমের সদস্যবৃন্দ, মমতাজ খাতুন, মরিয়ম খাতুন, অপু মল্লিক প্রমুখ।

Leave a Reply