ঢাকাThursday , 12 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চাম্পাফুলে যুব দিবস পালন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 12 August 2021, 21:52

চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নে আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) চাম্পাফুল ইউনিয়ন পরিষদ ও চাম্পাফুল করোনা এক্সপার্ট টিমের উদ্যোগে দিবসটি পালন করা হয়। চাম্পাফুল যুব ক্লাব কালিবাড়ী হাজী মৎস্য সেটে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে করোনা ভাইরাস রোধে মাস্ক বিতরণ করা হয়।

চাম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোজাম্মেল হক উপস্থিত থেকে যুব দিবসের মূল প্রেক্ষাপট ২০২১ সালের কর্মসূচীর প্রতিপাদ্য ও বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন। আলোচনায় অংশ গ্রহণ করে চাম্পাফুল ইউথ ক্লাবের সভাপতি মনিরুল ইসলাম, চাম্পাফুল ইউনিয়ন করোনা এক্সপার্ট টিমের টিম লিডার ও চাম্পাফুল আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি মোঃ আমিনুর রহমান, ইউপি সদস্য সাইদুজ্জামান খান, গোলাম কায়ূম সহ নবযাত্রা প্রকল্পের চাম্পাফুল ইউনিয়নের এ এস এস ও আব্দুর রাজ্জাক শাহ, এম সি এফ সাবিকুন নাহার ডালিয়া বলেন আজ বিশ্বব্যাপী কৃষি একটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি। এছাড়াও রয়েছে ক্রমবর্ধমান জনসংখ্যাকে পুষ্টিকর খাবার খাওয়ানো, গ্রামীণ দারিদ্র্যতা মোকাবিলা এবং বৈশ্বিক পরিবর্তনের আলোকে পরিবেশ বান্ধব পণ্য ও পরিসেবা ব্যবস্থাপনা অত্যন্ত জরুরী এবং এ ক্ষেত্রে উদীয়মান যুব সমাজ এ বছরের আন্তর্জাতিক যুব দিবসের থিমকে সামনে রেখে অগ্রণী ভূমিকা পালন করতে সকলকে আহŸান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *