সাতক্ষীরায় ঘনবসতিপূর্ণ এলাকার অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে কারিতাসের প্রকল্প গ্রহণ
সাতক্ষীরায় ঘনবসতিপূর্ণ এলাকার অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে ‘কমিউনিটি সোশিয়াল ল্যাব’ প্রকল্পের কার্যক্রম হাতে নেয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টার সময় কারিতাস বাংলাদেশ খুলনা অঞ্চলের আয়োজনে সাতক্ষীরা পৌরসভার হলরুমে এবিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। কারিতাস বাংলাদেশ একটি অলাভজনক বেসরকারী উন্নয়ন সংস্থা। তারই ধারাবাহিকতায় সামাজিক উন্নয়নের লক্ষ্যে দাতা সংস্থা ‘জিআইজেড’ এর অর্থায়নে সাতক্ষীরা পৌরসভার ৭ নং ওয়ার্র্ডের জন ঘনবসতি পূর্ণ এলাকার দরিদ্র মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য একটি প্রকল্প গ্রহণ করেছে।
পৌর মেয়র মোঃ তাজকিন আহম্মেদ উক্ত প্রকল্পের কার্যক্রম শুভ উদ্বোধন ঘোষনা করেন।
উক্ত উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলার শেখ জাহাঙ্গীর হোসেন, মহিলা কাউন্সিলার রাবেয়া পারভীন এবং মোঃ জিয়াউর রহমান (এসডিও), মোঃ নাজমুল করিম (ইই), মিঃ সন্তোষ নাথ (ডিডি-এসডবি¬উডি), মোঃ রোকনুজ্জামান (এডি-এসডবি¬উডি), মিজানুর রহমান (ডিএসএসও-এসডবি¬উডি), মিঃ পুলক চক্রবর্তী (ডিএসও-স্বাস্থ্য), ফতেমা জোহরা (পিও-ডবি¬উডি),হাসান আলী (পিও-ব্রাক), শেখ সুজা উদ্দিন (প্রাকটিক্যাল এ্যাকশান), রতন মানিক সরকার (এটিএমসি-জিআইজেড), মিঃ দাউদ জীবন দাশ (উরৎবপঃড়ৎ- কারিতাস বাংলাদেশ-খুলনা অঞ্চল), মিঃ তাপস সরকার কারিতাস বাংলাদেশ-খুলনা অঞ্চল), মিঃ বিনয় কৃষ্ণ সমদ্দার, মিঃ প্রতাপ সেন , মিঃ লরেন্স রায় , মিঃ কৃষ্ণপদ পাল, মিস অর্চনা মলি¬ক সহ কারিতাস বাংলাদেশ সাতক্ষীরা অঞ্চলের অন্যান্য সুপারভাইজারগন, স্বেচ্ছাসেবক ও কোর টিমের সদস্যগণ। (প্রেস বিজ্ঞপ্তি)।

Leave a Reply