দরগাহপুরে এমপির সহধর্মিণীর রূহের মাগফিরাত কামনায় মিলাদ
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার দরগাহপুরে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর সহধর্মিণী মরহুমা ইলা হকের রূহের মাগফিরাত কামানায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকালে দরগাহপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।
সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি’র সহধর্মিণী মরহুমা ইলা হক রূহের মাগফিরাত কামনা করে পশ্চিম দরগাহপুর জামে মসজিদে আয়োজিত অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন, মসজিদের ইমাম মাওঃ জাহাঙ্গীর আলম। ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলীর আয়োজনে মিলাদ মাহফিল ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগ সভাপতি শেখ মিরাজ আলি, সকল ওয়ার্ড আ’লীগ সভাপতি/সেক্রেটারী, ইউপি সদস্যবৃন্দ, ইউনিয়নের বিভিন্ন স্তরের আ’লীগ নেতৃবৃন্দ ও এলাকার মুসলিমবৃন্দ অংশ নেন।

Leave a Reply