ঢাকাWednesday , 11 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় ৩৫ জন সাংবাদিক পেলেন কল্যাণ ট্রাস্টের অনুদান

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 11 August 2021, 23:05

সাতক্ষীরায় কর্মরত ৩৫জন সাংবাদিককে করনাকালীন সাংবাদিকদের জন ̈ মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা হিসাবে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক প্রদান করা হয়েছে। বুধবার বেলা ১২টায় সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবীর করোনাকালীন পরিস্থিতিতে সাংবাদিকদের বিশেষ আর্থিক সহায়তা দ্বিতীয় পর্যায়ের এই চেক বিতরণ করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, নির্বাহী ম্যাজিস্ট্রেট আজহার হোসেন, নূরুল আমীন প্রমুখ।
সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্যদের মধ্যে করনাকালীন ক্ষতিগ্রস্ত ৭০ জন সদস্য সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের পেতে আবেদন করেন। এর মধ্যে ৩৫জন সদস্যকে বুধবার ১০ হাজার টাকা করে এই চেক প্রদান করা হয়েছে। বাকীদেরও অনুদানের চেক আগামী মাসে প্রদান করা হবে বলে জানান জেলা প্রশাসক। (প্রেস বিজ্ঞপ্তি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *