ঢাকাWednesday , 11 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় মানববন্ধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 11 August 2021, 22:51

দেবহাটা প্রতিনিধি: সারাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের প্রতিবাদে দেবহাটায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪ টায় গাজীরহাট দূর্গা মন্দির প্রাঙ্গণে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র ঘোষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দেবহাটা উপজেলা সভাপতি চন্দ্রকান্ত মল্লিক, সেক্রেটারি অজয় ঘোষ, সহ-সভাপতি শরৎ চন্দ্র ঘোষ, মুক্তিযোদ্ধা মধুসূদন দাস, নিত্য নন্দ ঘোষ, শংকর কর্মকার, সুকুমার দাস, শংকর তরফদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, উত্তম পাল, ছাত্র নেতা সাগর বিশ্বাস, বলরাম বর্মন, গোপাল রায়, রবিন রায়, সুজিত সরকার প্রমুখ।
এসময় খুলনার রুপসায় পিয়ালী গ্রামের হিন্দু পাড়ায়, পটুয়াখালীর কলাপাড়ার রাখাইন এলাকা, মৌলভীবাজার কুলাউড়ার আদিবাসী সহ দেশের বিভিন্ন এলাকার সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, ভাঙচুর, লুটপাট ও জমি জবরদখলের প্রতিবাদ জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *