ঢাকাWednesday , 11 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 11 August 2021, 22:31

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে শামিউল ইসলাম নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার তারালী গ্রামের শাহিনুর ইসলামের ছেলে।
নিহত শিশুর চাচা ফারুক হোসেন (৩৪) জানান, তার ভাতিজা শামিউল বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে সবার অজান্তে বাড়ির পাশ্ববর্তী পুকুরে পড়ে যায়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে তার শিশুটির দাদী পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান।

অন্যদের সহায়তায় তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামিউলকে মৃত ঘোষণা করেন। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা পানিতে ডুবে শামিউল নামে এক শিশুর মৃত্যু হয়েছে নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *