ঢাকাWednesday , 11 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মানববন্ধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 11 August 2021, 22:25

নিজস্ব প্রতিনিধি: খুলনা জেলার রূপসা উপজেলার শিয়ালী হিন্দুপাড়ায়,পটুয়াখালীর কলাপাড়ার রাখাইন এলাকায়, মৌলভী বাজার কুলাউড়ার আদিবাসীসহ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের উপর সাম্প্রদায়িক হামলা ভাংচুর, লুটপাট ও ভ‚মি জবর দখলের প্রতিবাদে দেশব্যাপি কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাতক্ষীরা নিউ মাকের্ট চত্বরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি বিশ^জিৎ সাধু।

বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ^নাথ ঘোষ, ঐক্যপরিষদের সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য এড. সোমনাথ ব্যানার্জি, সুধাংশু শেখর সরকার, গৌর চন্দ্র দত্ত, উন্নয়নকর্মী মাধব দত্ত, সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: সুব্রত ঘোষ, বি এম এর সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা: মনোয়ার হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ওবায়েদুস সুলতান বাবলু, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী,সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আবু আফফান রোজ বাবু, উদিচী শিল্পগোষ্ঠীর সভাপতি সিদ্দিকুর রহমান, এড. তারক মিত্র, জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ, ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক নিত্যনন্দ আমীন, অধ্যক্ষ শিব পদ গাইন, প্রভাষক বাসু দেব সিংহ, সাংগঠনিক সম্পাদক অসীম দাস সোনা, প্রচার সম্পাদক বিকাশ চন্দ্র দাশ,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক থিওফিল গাজী, যুব ঐক্য পরিষদের আহŸায়ক ইন্দ্রজিৎ সাধু, যুগ্ম আহŸায়ক মিলন কুমার রায়, ছাত্র ঐক্য পরিষদের আহŸায়ক সুজন বিশ^াস, মহিলা পরিষদের সভানেত্রী জ্যো¯œা দত্ত ও ঐক্য পরিষদের কোষাধ্যক্ষ রায় দুলাল চন্দ্র প্রমুখ। বক্তারা বলেন, ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। এ ধরনের ঘটনা যাতে পুনরায় না ঘটে সে জন্য সরকারকে কঠোর ভূমিকা গ্রহণ করতে হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসীদের দ্রæত গ্রেফতার পূর্বক বিচারের দাবি জানান নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *