ঢাকাSunday , 30 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলীয় দ্বিধা দ্বন্দ্ব ভুলে নৌকার প্রার্থীকে বিজয়ী করুন: এবিএম মোস্তাকিম

admin ঢাকা
আপডেট: 30 September 2018, 22:47

সমীর রায়, আশাশুনি: আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাতক্ষীরা-৩ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী এবিএম মোস্তাকিম বলেছেন, বর্তমান সরকারের যুগোপযোগী পদক্ষেপের ফলে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোলমডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। রোহিঙ্গা সংকট দৃঢ়তার সাথে মোকাবেলা করায় জাতিসংঘ তাকে ইন্টারন্যাশনাল এচিভমেন্ট অ্যাওয়ার্ড ও স্পেশাল রিকগনিশন ফর আউটস্ট্যান্ডিং লিডারশিপ সম্মানে ভূষিত করেছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশের অর্থনৈতিক মুক্তি হয়েছে। পদ্মাসেতু নির্মাণের সিদ্ধান্তে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ক্ষেত্রে নতুন সম্ভাবনার পথ খুলে দিয়েছে।
জননেত্রী শেখ হাসিনার বিস্ময়কর নেতৃত্বে দেশ আজ দুর্বার গতিতে সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে। আপনারাও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে দলীয় দ্বিধা-দ্বন্দ্ব ভুলে নৌকার প্রার্থীকে বিজয়ী করুন।
রোববার (৩০ সেপ্টেম্বর) বিকালে শোভনালী ইউনিয়নের বসুখালী সাইক্লোন শেল্টার স্কুল মাঠে ইউনিয়ন যুবলীগের আয়োজনে অনুষ্ঠিত আওয়ামী লীগ সরকারের সাফল্য তুলে ধরে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান প্রভাষক ম. মোনায়েম হোসেনের সভাপতিত্বে যুবলীগ নেতা এমএম সাহেব আলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, যুবলীগের সভাপতি সদর ইউপি চেয়ারম্যান স,ম সেলিম রেজা মিলন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, বিমল গাইন, কৃষকলীগের সভাপতি স,ম সেলিম রেজা সেলিম, সেক্রেটারী মতিলাল সরকার, যুবলীগ নেতা আজমীর হোসেন গাইন, মুনছুর আলী, ছাত্রলীগের সভাপতি আসমাউল হুসাইন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *