৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ২
প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা সদর উপজেলার বাশতলা এলাকা থেকে ৩০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার ঘোনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মো. কাওসার আলীর ছেলে মো. শামীম সাজ্জাদ (২৩) ও একই এলাকার শাহাদাত হোসেনের ছেলে মো. রানা হোসেন (২১)।
মঙ্গলবার (১০ আগস্ট) বেলা ১২টার দিকে র্যাব-৬ সাতক্ষীরা সিপিসি-১ এর অভিযানে তাদের গ্রেফতার করা হয়। পরবর্তীতে জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিদের সদর থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়। র্যাব-৬ সাতক্ষীরা সিপিসি-১ এর অধিনায়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

Leave a Reply