ঢাকাTuesday , 10 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাংবাদিকদের কেভিড বিষয়ক অনলাইন প্রশিক্ষণ


August 10, 2021 11:41 pm
Link Copied!

সঠিক তথ্য তুলে ধরে সাংবাদিকদের বেশি বেশি করে লেখা-লেখির মাধ্যমে করোনা সম্পর্কে মানুষের মন থেকে ভুল-ভ্রান্তিগুলো দূর করা প্রয়োজন। যাতে করে সর্বস্তরের মানুষের মধ্যে এই ভাইরাসের বিষয়ে সচেতনতা সৃষ্টি হয় এবং মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার মধ্য দিয়ে করোনার হাত থেকে নিজেকে নিরাপদ রাখতে পারেন।
মঙ্গলবার (১০ আগস্ট) সকাল ১০ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত অনলাইনে জুম সংযোগের মাধ্যমে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় খুলনা বিভাগের খুলনা, যশোর ও সাতক্ষীরা জেলায় কর্মরত অর্ধশত সাংবাদিক অংশ গ্রহণ করেন।
যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স ইউনিভার্সিটি’র (জেএইচইউ), সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (সিসিপি) ও উজ্জীবন কর্মসূচির যৌথ উদ্যোগে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) দেশের ৮ বিভাগের ৫০০ সাংবাদিককে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ দেয়ার কর্মসূচী গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় আজ খুলনা বিভাগের খুলনা, যশোর ও সাতক্ষীরা জেলা’র সাংবাদিকদেরকে নিয়ে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কোর্সটির সামগ্রিক দিক নির্দেশনা প্রদান করছেন, উজ্জীবন বাংলাদেশ এর চীফ অব পার্টি ডা: কাজি ফয়সাল মাহমুদ। সমন্বয় করছেন আউটরিচ কর্মকর্তা এএফএম ইকবাল। বিএমএসএফ-এর মহাসচিব খায়রুজ্জামান কামালের সার্বিক তত্ত¡াবধানে প্রকল্পটি সমন্বয় করছেন সিনিয়র সাংবাদিক ও বিএমএসএফ-এর মিডিয়া রিলেশন কো-অর্ডিনেটর সৈয়দ সফি।
প্রশিক্ষণ কর্মশালায় করোনা ভাইরাসের হাত থেকে কিভাবে নিজেকে রক্ষা করা যায়, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম কি, টিকা নেয়ার প্রয়োজনীয়তা, কার্যকারিতা, দায়িত্বশীল সাংবাদিকতাসহ প্রভৃতি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
কর্মশালায় অন্যান্যদের মধ্যে উজ্জীবনের টেকনিক্যাল এ্যাডভাইজার ডাঃ তাজকেরা নূর লিপি, ডাঃ নুসরাত সুলতানা, কনসালটেন্ট জন্স হপকিন্স উম্মে কাউসার সুমনা, বাংলাদেশ সংবাদ সংস্থার ডেপুটি চীফ নিউজ এডিটর সম্পাদক মোঃ শওকত আলী, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক শাহানাজ বেগম পলি, বিএমএসএপ’র সহ সভাপতি শাপলা রহমান প্রমুখ আলোচনায় অংশ নেন। (প্রেস বিজ্ঞপ্তি)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।