ঢাকাTuesday , 10 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পলাশপোলে কাভার্ড ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 10 August 2021, 23:35

সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডে কাভার্ড ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় সাতক্ষীরা স্টেডিয়ামের পশ্চিম পাশে এড. ওসমান আলীর বাড়ির সামনে হতে শরিফুল এর বাড়ি পর্যন্ত এ ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। সাতক্ষীরা পৌরসভা ও ব্রাক ইউডিপি’র যৌথ অর্থায়নে ২ লাখ ৮২ হাজার ৫০০ টাকা ব্যয়ে ১৪৫ ফুট এ কাভার্ড ড্রেনটি নির্মাণ করা হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলার শফিক-উদ-দৌলা (সাগর), ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলার রাবেয়া পারভীন, পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, উপ সহকারী প্রকৌশলী সাগর দেবনাথ ও মো. মহব্বত হোসেন, ইঞ্জি. নূর আহম্মদ, ব্রাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের ফিল্ড কো-অর্ডিনেটর মো. হাসান আলী, প্রোগ্রাম অর্গানাইজার মো. রাশেদুল হাসান ও শরিফ উল আজাদ, সিডিও’র সহ সভাপতি মো. আরিফুর রহমান খান বাপ্পি, ক্যাশিয়ার রোজিনা খাতুন, পৌর আ’লীগের সাবেক সহ সভাপতি এড. ওসমান আলী, ৯নং ওয়ার্ড আ’লীগের যুগ্ম সম্পাদক মাহমুদুর রহমান বাবু, আইনজীবী সহকারী এসএম আজহারুল ইসলাম, ইকতিয়ার হোসেন খান চৌধুরী ছট্টুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনি অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন পলাশপোল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মো. শহিদুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *