ঢাকাMonday , 9 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে মৃত মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রীকে হুমকির অভিযোগ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 9 August 2021, 22:37

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি সদরে বীর মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রীকে হুমকীধামকী ও ঘরের খোলা ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে মরহুম মুক্তিযোদ্ধার স্ত্রী আকলিমা খাতুন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। লিখিত অভিযোগ ও বাদী সূত্রে জানাগেছে, আশাশুনি গ্রামের বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম সরদার ১২ বছর পূর্বে নিঃসন্তান স্ত্রী আকলিমাকে রেখে ইন্তেকাল করেন। সেই থেকে বিধবা আকলিমা অতি কষ্টে স্বামীর গৃহ আগলে রেখে বসবাস করে আসছেন।

বিবাদী একই গ্রামের মনিরুল ইসলাম ও তার স্ত্রী সালমা খাতুন তাকে ভিটেবাড়ি থেকে তাড়ানোর লক্ষ্যে ষড়যন্ত্র করে আসছে। ইতিপূর্বে তার ঘরে তালা আটকে দিয়ে তাড়ানোর চেষ্টা করা হয়েছিল। গত ৯ আগস্ট দুপুর ২.৩০ টার দিকে তার বাড়িতে অনাধিকার প্রবেশ করে বিবাদীরা। তারা রান্না ও কাঠ ঘরের ছাউনির টালি ভেঙ্গে দেয়। বিধবার ভাইয়েরা তার খোঁজে আসলে তারা কেন এসেছে, জানতে চেয়ে হুমকি দেওয়া হয়। ঘরের টালি ভেঙ্গে দেওয়া ও হুমকির ভয়ে বিধবা আকলিমা নিরাপত্তাহীনতায় ভুগছে। তিনি আইন প্রয়োগকারী সংস্থার আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *