ঢাকাMonday , 9 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনি উপজেলা আওয়ামী লীগের শোক দিবস পালনের প্রস্তুতি সভা


August 9, 2021 10:35 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনে আশাশুনি উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ আগস্ট) বেলা ১১.৩০ টায় উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডলের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন, যুগ্ম সম্পাদক ও শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, প্রতাপনগর চেয়ারম্যান শেখ জাকির হোসেন, শোভনালী ইউপি চেয়ারম্যান প্রভাষক ম মোনায়েম হোসেন, দরগাহপুর চেয়ারম্যান শেখ জাকির হোসেন, কাদাকাটি চেয়ারম্যান দীপঙ্কর কুমার সরকার দিপ, কুল্যা চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, দপ্তর সম্পাদক জগদীশ চন্দ্র সানা, সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম মোল্যা, সাবেক চেয়ারম্যান সেলিম রেজা সেলিম, শ্রমিকলীগ সভাপতি ঢালী মোঃ সামছুল আলম, কৃষকলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহŸায়ক এনএমবি রাশেদ সরোয়ার শেলী, যুবলীগ সেক্রেটারি জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এসএম সাহেব আলি, ছাত্রলীগ সভাপতি আসমাউল হুসাইন, যুগ্ম সম্পাদক মিজানুর রহমানসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আগামী ১৫ আগস্ট প্রত্যুষে জাতীয় পতাকা, দলীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন, শোক পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ, ভার্চ্যুয়াল পদ্ধতিতে আলোচনা সভা, গণ ভোজের খাদ্য বিতরণ, মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠান এবং মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনার সিদ্ধান্ত নেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।