ঢাকাMonday , 9 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 9 August 2021, 22:26

লাঙ্গলঝাড়া (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবস পালনের লক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মোমবার (৯আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আল আমীন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। প্রধান আলোচক ছিলেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক সংসদ সদস্য বি,এম, নজরুল ইসলাম।

অন্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা,থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির, শিক্ষাবিদ সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, অবসরপ্রাপ্ত অধ্যাপক আবু বক্কর ছিদ্দীক, অধ্যাপক আবদুল মাজেদ, আ’লীগ সাধারন সম্পাদক আলিমুর রহমান, কৃষি অফিসার রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস, প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল কুদ্দুছ তালুকদার, সহকারী প্রোগ্রামার আইসিটি মোতাহার হোসেন, ফায়ার স্টেশনের লিডার শরিফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মাস্টার নূরুল ইসলাম, স,ম মোরশেদ আলী, মনিরুল ইসলাম মনি, আফজাল হোসেন হাবিল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ্যাডঃ শেখ কামাল রেজা, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল,পৌর প্রকৌশলী ওয়াজিহুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীবৃন্দ। করোনা ভাইরাসের প্রার্দুভাব প্রতিরোধে সভায় আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী পালনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, ড্রপডাউন ব্যানার প্রদর্শন, দোয়ানুষ্ঠানসহ সরকারি নির্দেশনা অনুযায়ী স্বল্প পরিসরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *