ঢাকাSunday , 8 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে বেগম ফজিলাতুননেছা মুজিবের জন্ম বার্ষিকী পালিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 8 August 2021, 22:37

আহসান উল্লাহ বাবলু, আশাশুনি: আশাশুনি উপজেলা ছাত্রলীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। রবিবার সকালে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এর মধ্য দিয়ে কর্মসূচির সুচনা করা হয়। এই মহীয়সী নারীর জন্মদিন উপলক্ষে দুপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিম।

আশাশুনি উপজেলা ছাত্রলীগের সভাপতি আসমাউল হুসাইনের সার্বিক ব্যবস্থাপনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর রহমান রাজ, সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসেন ছাত্রলীগ নেতা তারিক, শাহারুল, শান্ত,মিজান প্রমুখ। এছাড়া আছর বাদ উপজেলা জামে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *