ঢাকাSunday , 8 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় দুস্থ মহিলাদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 8 August 2021, 22:11

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯১ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলচেনা সভা ও দুঃস্থ মহিলাদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার ভিডিও চিত্রের মাধ্যমে সারাদেশে এক যোগে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। পরে দেবহাটায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজিত এক অনুষ্ঠানে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জি, এম স্পর্শ।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম, উপজেলা সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব হুমায়ুন কবির হিম, ছাত্র লীগের সাধারণ সম্পাদক এএইচ সোহাগ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান। এসময় উপজেলার ৭ জন নারীকে বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *