ঢাকাSaturday , 7 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

লাঙ্গলঝাড়ায় গণ টিকা দান কর্মসূচির উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 7 August 2021, 23:13

লাঙ্গলঝাড়া (কলারোয়া) প্রতিনিধি: সরকার ঘোষিত গণ টিকা দান কর্মসূচি শুরু হয়েছে। প্রথম ধাপে ৭ আগস্ট শনিবার সকাল ৯টা থেকে সাতক্ষীরা কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নাগরিকদের ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে কোভিড-১৯ এর ভ্যাকসিন প্রদানে করা হয়। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডের নাগরিকদের এ টিকা প্রদান করা হবে। উৎসব মুখর পরিবেশে টিকা নিচ্ছে জনসাধারণ।

লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের গণ টিকা দান কর্মসূচির শুভ উদ্বোধন করেন চেয়ারম্যান মাষ্টার নুরুল ইসলাম। তিনি জননেত্রী শেখ হাসিনার এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সকলকে কোভিট-১৯ এর টিকা গ্রহণ করার জন্য বলেন। এই সময়ে আরো উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের বিট পুলিশের এস আই সাইফুল ইসলাম,এ এস আই আব্দুর রকিব, আইসিটি সহযোগি শিক্ষকগন,স্বাস্থ্যকর্মী গন,ইউ ডি সির আমিরুল ইসলাম,স্কাউটের সদস্য বৃন্দ,গ্রাম পুলিশ,আনসার বাহিনীর সদস্য গণসহ উপকার ভোগি বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *