কৃষ্ণনগর (কালিগঞ্জ সাতক্ষীরা) প্রতিনিধি: কালিগঞ্জ কৃষ্ণনগরে কোভিড ১৯ টিকা প্রদান করা হয়। ৭ ই আগস্ট শনিবার সকাল ১০ টা থেকে কিষান মজদুর ইউনাইটেড অ্যাকাডেমি স্কুলে কোভিড ১৯ টিকা প্রদান করা হয়। সারা দেশের নেই কৃষ্ণনগর ইউনিয়নের ৪,৫,৬, নং ওয়ার্ডের ২৫ বছরের উপরে ছয় শত নারী ও পুরুষের চায়না সিনোফার্ম টিকা প্রদান করা হয়। উক্ত টিকা দান অনুষ্ঠানে প্রধান তত্ত¡াবধানে ছিলেন সহকারী স্থাস্থ্য পরিদর্শক আঃ জলিল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ নেওয়াজ তানভীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা পক্ষে জালাল উদ্দীন, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও চেয়ারম্যান কন্যা সাফিয়া পারভীন, প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, ইউপি সদস্য জবেদ আলী প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
