ঢাকাSunday , 30 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন বিষয়ক আলোচনা

admin ঢাকা
আপডেট: 30 September 2018, 22:36

দেবহাটা (সদর) প্রতিনিধি: দেবহাটায় সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ক ভিশন ২০২১ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১টায় উপজেলা মুক্তমঞ্চে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল-আসাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল গণি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, পারুলিয়া ইউপি চেয়াম্যান সাইফুল ইসলাম, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার।
এদিকে, আলোচনা সভা শেষে এডিপি’র অর্থায়নে ৪ মাসের প্রশিক্ষণপ্রাপ্ত ১৭জন নারীকে ১৭টি সেলাই মেশিন ও উপজেলা পর্যায়ের মহিলাদের আয় বর্ধনমূলক কর্মসূচির আওতায় ৩ মাসের প্রশিক্ষণপ্রাপ্ত ৪০জন নারীর মাঝে দুই লক্ষ ৪০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *