ঢাকাSaturday , 7 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় সেবা’র মতবিনিময় সভা

admin ঢাকা
আপডেট: 7 August 2021, 23:00

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সেবা’র প্রোজেক্ট কমিটির কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কলারোয়া গ্রাম উন্নয়ন সমবায় সমিতির পক্ষ থেকে সেবা’কে একটি উন্নতমানের ফ্লাস্ক প্রদান করা হয়। শনিবার(৭ আগস্ট) সকাল ১১ টার দিকে পাবলিক ইনস্টিটিউট অফিস কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কপাই সাধারণ সম্পাদক ও সেবা’র উপদেষ্টা এ্যাডঃ শেখ কামাল রেজা।

অনন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রোজেক্ট কমিটির সদস্য প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, সাংবাদিক আজাদুর রহমান খান চৌধুরী, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সেবা’র আহŸায়ক মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন, সদস্য সচিব মাস্টার মিজানুর রহমান, কোভিড ১৯ দাফন টিমের দলনেতা মুফতি মতিউর রহমান ও সৎকার টিমের দলনেতা লক্ষণ বিশ্বাস, গ্রাম উন্নয়ন সমবায় সমিতির কর্মকর্তা মাসুম হোসেন, শিমুল হোসেন ও আসাদুজ্জামান আসাদ প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে তালা- কলারোয়া সংসদ সদস্য এ্যাডঃ মুস্তফা লুৎফুল্লাহ ও মানবতার সেবায় অক্সিজেন সিলিন্ডারসহ সকল স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদানকারীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *