কালিয়ায় গণ টিকাদান কর্মসূচী শুরু
কুলিয়া (দেবহাট) প্রতিনিধি: বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে ও টিকাদানে আগ্রহ সৃষ্টির লক্ষে সারা দেশের ন্যায় দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নে ‘গণ টিকা দান’ কর্মসূচী শুরু হয়েছে।
শনিবার(৭আগষ্ট) সকাল ৯টায় স্বাস্থ্যবিধি মেনে কুলিয়া ইউনিয়ন বালিকা বিদ্যালয়ের কেন্দ্রের তিনটি বুথে টিকা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম। ইউনিয়নের ৪,৫,৬নং ওয়ার্ডের ৬শ জনকে ১ম ডোজের টিকা প্রদান করা হয়। এসময় কেন্দ্র পরিদর্শন করেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার ও জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা প্রমুখ।

Leave a Reply