ঢাকাFriday , 6 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় আমরাবন্ধু’র উপহার পেলো শিশু সুরাইয়া

admin ঢাকা
আপডেট: 6 August 2021, 22:10

নিজস্ব প্রতিনিধি: তালায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু সুরাইয়া ইয়াসমিনকে হুইলচেয়ার উপহার দিলো আমরাবন্ধু ফাউন্ডেশন। শুক্রবার ৬ আগস্ট সকালে আমরাবন্ধু তালা উপজেলা টিমের সদস্যরা শিশু সুরাইয়া ইয়াসমিনের মা আঞ্জুয়ারা বেগমের কাছে এ উপহার হস্তান্তর করেন। এছাড়া করোনা সুরক্ষা সামগ্রী মাস্ক, স্যাভলন, সাবানও উপহার দেওয়া হয়।

এ সময় আমরাবন্ধু তালা উপজেলা টিমের সদস্য সরদার সাব্বির হোসেন, রাশীদ্দুজামান রাজা,সরদার ওয়াছিফ আহমেদ জিসান, আব্দুল্লাহ আল-যোবায়ের প্রান্ত, তাপস সরকার,অনামিকা ঘোষ উপস্থিত ছিলেন। সুরাইয়া নিজে চলাচল না করতে পারলেও সে স্বাভাবিকভাবে কথা বলতে পারে। হুইলচেয়ার উপহার পেয়ে সুরাইয়া বলে, এ গাড়ি চড়ে আমি স্কুলে যাবো। আব্বুর সাথে ঘুরতে যাবো। সুরাইয়ার মা আঞ্জুয়ারা বেগম বলেন, স্কুল খুললে আমাকে আর সুরাইয়া কে কোল নিয়ে স্কুলে যেতে হবে না। এ চেয়ারে করে এখন বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারব। তিনি উপহারের জন্য আমরাবন্ধু ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান। সুরাইয়া তালার হাজরাকাটি গ্রামের সাজ্জাত হোসেনের মেয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *