দেবহাটার ঈদগাহ বাজার উন্নয়ন কাজের উদ্বোধন
দেবহাটা প্রতিনিধি: দেবহাটার ঈদগাহ বাজারের জলাবদ্ধতা নিরাসনে ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার এ কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান। উপস্থিত থেকে উদ্বোধনে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বসার, কুলিয়া ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার ঘোষ, দেবহাটা কলেজ ছাত্রলীগের সভাপতি আহছান উল্লাহ কল্লোল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, সাবেক স্বাস্থ্য মন্ত্রী, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি’র অনুকুলে টিআর (বিশেষ) ৩য় পর্যায়ে জলাবদ্ধতা নিরাসনে ঈদগাহ বাজার বীর মুক্তিযোদ্ধা সাবুর আলীর দোকানের সামনে হতে সোবহান মাঝির দোকান গামী রাস্তার পাশ ঢালাই কাজের উদ্বোধন করা হয়।

Leave a Reply