ঢাকাThursday , 5 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে ৩৩৩ নম্বর ফোনের খাদ্য সামগ্রী বিতরণ

admin ঢাকা
আপডেট: 5 August 2021, 22:09

আহসান উল্লাহ বাবলু, আশাশুনি: আশাশুনিতে ৩৩৩ নাম্বারে ফোন পেয়ে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মীহীন হয়ে পড়া ৪ পরিবারের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সহায়তার মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ লিটার তেল ও ২ কেজি পেঁয়াজ। খাদ্য সামগ্রী বিতরণ কালে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী করোনার প্রভাবে কর্মহীন মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়ার নির্দেশ বাস্তবায়ন করা হচ্ছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএ মোস্তাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাজমুল হুসেইন খাঁন বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় ৩৩৩ নম্বরে যারা ফোন করেছেন তাদের তথ্য যাচাই-বাছাই করে প্রত্যন্ত অঞ্চলেও খাবার পৌঁছে দেয়া হবে। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, পল্লী উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বিশ্বজিৎ ঘোষ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাজ্যেশ্বর দাস, সাবেক চেয়ারম্যান স ম সেলিম রেজা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *